আদর্শ ও অরাজকতার দ্বৈরথ: বাল্মীকি রামায়ণে আর্য ও রাক্ষস জাতির নৈতিক সংঘাত

Authors

  • Sukanta Guria Author
  • Hemanta Bhattarchryaa Author

Abstract

এই প্রবন্ধে বাল্মীকি রামায়ণ-এ উল্লিখিত আর্য এবং রাক্ষস এই দুই জাতির তুলনামূলক সাহিত্যিক ও দার্শনিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। আর্য জাতি—রাম, সীতা ও লক্ষ্মণের মাধ্যমে—ধর্ম, নৈতিক আদর্শ এবং আদর্শ রাষ্ট্রচিন্তার প্রতীকরূপে চিহ্নিত। বাল্মীকি রামচরিত্রে উচ্চারণ করেন—“रामो विग्रहवान् धर्मः” (অযোধ্যা কাণ্ড, ১.১০), অর্থাৎ রাম হচ্ছেন শরীরী ধর্ম। এই জাতির আচরণে সাম্যিক আচরণ, শীলনিয়ম-এর স্পষ্ট প্রতিফলন ঘটে, যা বৈদিক আর্য জীবনবোধের মূল ভিত্তি।

অন্যদিকে রাক্ষস জাতি—রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদের নেতৃত্বে—উচ্ছৃঙ্খল ভোগপ্রবৃত্তি, অহংকার ও শক্তির বিকৃত ব্যবহারের প্রতীক। যদিও রাবণের পাণ্ডিত্যের স্বীকৃতি রয়েছে—“रावणः शास्त्रवित् बुद्धिमान्” (যুদ্ধকাণ্ড, ৯০.২২), তথাপি তার বুদ্ধির বিপর্যয় তাকে পতনের দিকে নিয়ে যায়—“विनाशकाले विपरीत बुद्धिः”। রাক্ষসদের মেধা, শক্তি ও শৌর্য ছিল, কিন্তু নৈতিক নিয়ন্ত্রণের অভাবে তারা অধর্মের পথে পতিত হয়।

এই দুই জাতির বিরোধময় অবস্থান কেবল জাতিগত নয়, বরং এক গভীর অস্তিত্ববাদী দ্বন্দ্বের প্রতিফলন। আর্য জাতি যেখানে শৃঙ্খলিত ন্যায় ও আদর্শের প্রতীক, রাক্ষস জাতি সেখানে অপ্রতিরোধ্য প্রতিভা ও ক্ষমতার বিপজ্জনক উন্মোচন। বাল্মীকি এই দুই চিত্রের মধ্য দিয়ে সভ্যতা ও অসভ্যতার, ধর্ম ও অধর্মের চিরন্তন সংঘাতকে মহাকাব্যিক ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরেছেন।

Author Biographies

  • Sukanta Guria

    Research Scholar, Department of Sanskrit, Seacom Skills University, Birbhum, West Bengal - 731236

  • Hemanta Bhattarchryaa

    Professor, Department of Sanskrit, Seacom Skills University, Birbhum, West Bengal – 731236

Downloads

Published

03-03-2025

How to Cite

আদর্শ ও অরাজকতার দ্বৈরথ: বাল্মীকি রামায়ণে আর্য ও রাক্ষস জাতির নৈতিক সংঘাত. (2025). Siddhanta’s International Journal of Advanced Research in Arts & Humanities, 106-119. https://sijarah.com/index.php/sijarah/article/view/17