সুকান্তি দত্তের ছোটগল্পে শহরতলির চালচিত্র

Authors

  • তৌসিফ আহমেদ Author

Abstract

বিশ শতকের শেষ দশকে সারা বিশ্বজুড়ে যে ভয়াল আবহ, বদলে যাওয়া ঘটনাক্রম এবং সময়ের তীব্র ঘাত-প্রতিঘাত-অন্তর্ঘাত, বাবরি মসজিদ ধ্বংস, উপসাগরীয় যুদ্ধ, উগ্র হিন্দুত্ববাদের আস্ফালন, মুসলিম সন্ত্রাসবাদের আগ্রাসন, একইসঙ্গে ভারতীয় সমাজ-অর্থনীতি-রাজনীতি ও ধর্মীয় সংস্কৃতির বিচিত্র হানাহানির প্রেক্ষাপটে ছোটগল্পের অন্যতর ভুবনকে সচেতন প্রয়াসে গড়ে তোলার মধ্য দিয়েই তার যাত্রা শুরু করেন সুকান্তি দত্ত। তিনি মূলত লিটল ম্যাগাজিনের লেখক। গল্প রচনার শুরুতে লোককথা, ঐতিহ্য ও ভারতীয় পুরানচেতনার আবহকে ফুটিয়ে তুলতে ম্যাজিক রিয়ালিজমের রীতিকে আশ্রয় করে পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছেন। একই সঙ্গে কলকাতা সংলগ্ন শহরতলির (মধ্যমগ্রাম, বিরাটি, সোদপুর, পানিহাটি ইত্যাদি) সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন জীবনের দ্বন্দ্ব-সংঘাত, বেঁচে থাকার অদম্য লড়াইয়ের গল্পকে নিয়ে বিষয়ের ভরকেন্দ্র গড়ে তুলেছেন। শতাধিক ছোটগল্পের স্রষ্টা হলেও তার গল্পগ্রন্থের সংখ্যা চারটি। সেগুলি হল-১. দহনবেলার পান্ডুলিপি ২. আলাদিন, ও আলাদিন ৩. স্বপ্নে নদীর খোঁজ ৪. শ্রেষ্ঠ গল্প। 

শহরতলির মানুষের আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক পরিচয়ের পাশাপাশি তাদের খাদ্য-বস্ত্র-বাসস্থান তৎসহ উৎসব-অনুষ্ঠান, আচার-সংস্কারেরও সামগ্রিক ছবিকে বিভিন্ন ছোটগল্পে তুলে ধরেছেন।

 

   

Author Biography

  • তৌসিফ আহমেদ

    সহকারি অধ্যাপক আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়

Downloads

Published

06-03-2026

How to Cite

সুকান্তি দত্তের ছোটগল্পে শহরতলির চালচিত্র. (2026). Siddhanta’s International Journal of Advanced Research in Arts & Humanities, 87-91. https://sijarah.com/index.php/sijarah/article/view/244