অলক্ষিতে থেকে যাওয়া বাংলার মহিলা বিপ্লবী
Abstract
ভারতীয় আধুনিকতা ও সেই সাথে ভারতীয় স্বাধীনতা আন্দোলন উভয় ক্ষেত্রেই ভারতীয় পুরুষদের অপেক্ষা ভারতীয় মহিলাদের অংশগ্রহণ শুধুমাত্র বেশ কিছুকাল পরেই নয় বরং তাদের তত্ত্বাবধানেই ঘটেছিল। মহিলাদের কাছে বাড়ির অন্তঃপুর থেকে বেরিয়ে এসে বাইরের জগতের সাথে যোগাযোগের বিষয়টি একেবারেই সহজ ছিল না। তা সে শিক্ষার জন্যেই হোক বা স্বাধীনতার যুদ্ধে নিজেকে উৎসর্গ করাই হোক। মহিলাদের সর্ব ক্ষেত্রে উভমুখী এক সংগ্রামের সম্মুখীন হতে হয়েছে। বাংলার মহিলারাও এর ব্যতিক্রম নয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি অন্যতম ধারা হিসাবে বিপ্লবী আন্দোলনে বাঙালি মহিলাদের যোগদানের বিষয়টি বিশেষ উল্লেখের দাবী রাখে। বাংলায় অন্যতম বিপ্লবী আন্দোলনের কেন্দ্রস্থল ছিল মূলত চট্টগ্রাম, কুমিল্লা, কলকাতা।
Published
Issue
Section
License
Copyright (c) 2024 Siddhanta's International Journal of Advanced Research in Arts & Humanities

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.