পুরুষের ভোগ ও অপবর্গ

Authors

  • সুতপা দাস Author

Keywords:

পুরুষের , ভোগ ও অপবর্গ

Abstract

ভারতীয় দর্শনের মূল লক্ষ্য তত্ত্ব উপলব্ধি এবং মোক্ষলাভ। তত্ত্ব উপলব্ধি মোক্ষলাভের জন্যই প্রয়োজন এবং মোক্ষই ভারতীয় দর্শন অনুসারে মানব জীবনের পরম লক্ষ্য। মুক্তি বা মোক্ষ শব্দের অর্থ বন্ধন থেকে রেহাই পাওয়া। কাজেই, মুক্তি কথাটির সাথে সাথে বন্ধন কথাটিও স্বাভাবিকভাবেই চলে আসে। যে মুক্ত তার মুক্তির প্রয়োজন হয় না, যে বদ্ধ সেই মুক্ত হওয়ার পরিকল্পনা করে। এই বন্ধন নিবৃত্তিই মোক্ষ। সাংখ্য দর্শনে মোক্ষ, কৈবল্য ও অপবর্গ তিনটিকে পর্যায়বাচী শব্দ হিসাবে প্রয়োগ করা হয়েছে। কামনাময় সংসার দুঃখে নিমজ্জিত। মানুষ দুঃখ নিবৃত্তির উপায় অন্বেষণে যুগ যুগ ধরে সচেষ্ট। দুঃখসাগরে নিমজ্জিত জীবনকে দুঃখমুক্ত করাই উদ্দেশ্য। এই দুঃখনিবৃত্তিই পুরুষার্থ। সাংখ্য সূত্রকার অপবর্গের স্বরূপ নির্দেশ করেছেন “অথ ত্রিবিধদুঃখাত্যন্তনিবৃত্তিরত্যন্তপুরুষার্থঃ”। অর্থাৎ ত্রিবিধ দুঃখের অত্যন্তিক নিবৃত্তি হল পরম পুরুষার্থ। অত্যান্তিক নিবৃত্তি অর্থাৎ স্থূল-সূক্ষ-সাধারণভাবে নিঃশেষে নিবৃত্তি। এই ত্রিবিধ দুঃখ হল- আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক। শারীর ও মানস ভেদে আধ্যাত্মিক দুঃখ দুই প্রকার। বাত, পিত্ত, শ্লেষ্মার বৈষম্যবশতঃ উৎপন্ন ব্যাধি শারীর দুঃখের কারণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, ভয়, ঈর্ষা, বিষাদ ও বিষয় বিশেষের অপ্রাপ্তিবশতঃ উৎপন্ন হয় মানস দুঃখ। আধিভৌতিক দুঃখ মানুষ, পশু, পক্ষী, সরীসৃপ এবং স্থাবরজন্য হয়। যক্ষ, রাক্ষস, বিনায়ক ও গ্রহের সমাবেশবশতঃ যে দুঃখ তা আধিদৈবিক দুঃখ।

Author Biography

  • সুতপা দাস

    গবেষক, সংস্কৃত বিভাগ, সিকম স্কিল বিশ্ববিদ্যালয়

Downloads

Published

03-07-2024

How to Cite

পুরুষের ভোগ ও অপবর্গ. (2024). Siddhanta’s International Journal of Advanced Research in Arts & Humanities, 142-150. https://sijarah.com/index.php/sijarah/article/view/94