যোগ মনস্তত্ত্ব
Keywords:
যোগদর্শন, মনস্তত্ত্ব, চিত্ত, চিত্তভূমি, চিত্তবৃত্তি, পঞ্চক্লেশ, পাতঞ্জলি, সমাধি, মানসিক নিয়ন্ত্রণAbstract
পাতঞ্জলিবিরচিত যোগসূত্র ভারতীয় ষড়দর্শনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দর্শন, যা মানবমনের নিয়ন্ত্রণ, সংযম এবং মুক্তির পথ নির্দেশ করে। এই দর্শন চারটি পাদ-সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ-এ বিভক্ত। যোগসূত্রে মহর্ষি পতঞ্জলি বলেছেন- “যোগশ্চিত্তবৃত্তিনিরোধঃ”, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধই যোগ। এই সূত্রে ‘চিত্ত’কে মানবমানসের কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়েছে, যার নিয়ন্ত্রণ ও নিরোধই যোগসাধনার মূল লক্ষ্য। এই প্রবন্ধে প্রথমে চিত্তের স্বরূপ, তার ত্রিগুণাত্মক ভিত্তি এবং সাংখ্য-যোগসম্মত বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে চিত্তের পাঁচটি ভূমি-ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ-এর স্বভাব, কার্যকারিতা এবং যোগসাধনায় তাদের প্রাসঙ্গিকতা আলোচিত হয়েছে। এছাড়া চিত্তবৃত্তির পাঁচটি প্রধান রূপ-প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি-মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। প্রবন্ধের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো পঞ্চক্লেশ-অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ-এর আলোচনা, যা মানবমনের দুঃখ, আসক্তি ও বন্ধনের মূল কারণ হিসেবে প্রতিপন্ন। সমগ্র আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে যোগদর্শন মানবমনের গঠন, বিকার ও নিয়ন্ত্রণের এক গভীর মনস্তাত্ত্বিক তত্ত্বও প্রদান করে। বর্তমান মানসিক চাপ, উদ্বেগ ও অস্থিরতাপূর্ণ সমাজে এই যোগ-মনস্তত্ত্বের প্রাসঙ্গিকতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 Siddhanta's International Journal of Advanced Research in Arts & Humanities

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.