বাংলা লিটল ম্যাগাজিন ও তার বিশেষত্ব
Keywords:
সাময়িকপত্র, লিটল, ম্যাগাজিন, সাহিত্য, সংস্কৃতি, পাঠক, আঁতুড়ঘর, দিগদর্শন, সবুজপত্র, অবাণিজ্যিক, স্বল্পস্থায়ী, সমাজত্তত্ব, দর্শন, সত্তা, ঋজুতা।Abstract
বাংলা ভাষায় 'লিটল ম্যাগাজিন' কথাটা প্রথম ব্যবহার করেন কবি বুদ্ধদেব বসু। লিটল ম্যাগাজিন নিয়ে তিনিই প্রথম আলোচনা করেন 'দেশ' পত্রিকায়। ১৯৫৩ সালের মে সংখ্যায় তিনি লিটল ম্যাগাজিনের জনপ্রিয়তা ও কুলধর্ম স্পষ্ট করে দেন। লিটল ম্যাগাজিনের উদ্দেশ্য, লক্ষ্য ও বিশেষত্ব উঠে আসে তাঁর আলোচনায়। লিটল ম্যাগাজিন ও সাময়িক পত্রিকা যে এক নয় তাও তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে দেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র 'দিগদর্শন'। এটি প্রকাশিত হয় ১৮১৮ সালে ২৩ মে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায়। তার প্রায় একশ বছর পর প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে প্রকাশিত হয় 'সবুজপত্র'। বিশেষজ্ঞদের মতে এই 'সবুজপত্র'-ই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন বাংলা সাহিত্যের আঁতুড়ঘর। বহুল প্রচলিত বাণিজ্যিক ও প্রতিষ্ঠিত দৈনিক ও সাময়িক পত্রিকার বিপরীতে দাঁড়িয়ে সুষম, সুন্দর ও নবতর সাহিত্যের জন্ম দেয় লিটল ম্যাগাজিন। অর্থাভাব ও অন্য নানা কারণে বেশিরভাগ লিটল ম্যাগাজিন ক্ষণস্থায়ী হলেও তাদের সৃষ্টিসত্তা বাঁচিয়ে রেখে যায় বহুদিন। সর্বোপরি লিটল ম্যাগাজিন তার সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে নতুন পাঠক তৈরি করে। পাঠককে নতুন পাঠের দীক্ষা দিয়ে, নবীন সৃষ্টির মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে।
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Siddhanta's International Journal of Advanced Research in Arts & Humanities

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.