বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ ও ‘ইছামতী’ : বাংলার গ্রামীণ জনজীবনের অসামান্য কথাচিত্র

Authors

  • রুহুল আমিন মণ্ডল Author
  • অধ্যাপক ড.সমরেশ মজুমদার Author

Keywords:

গ্রামীণ জীবন, ব্রাহ্মণ, গ্রামীণ সংস্কৃতি, গ্রামবাংলা, প্রকৃতি, চন্ডীমণ্ডপ, বিভূতিভূষণ, সমাজজীবন, কৌলীন্যপ্রথা।

Abstract

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিছক প্রকৃতিপ্রেমী নন, তিনি মানবপ্রেমী ও মানবমুখী সাহিত্যিকও বটে। প্রকৃতির গভীরে ডুব দিয়ে তিনি জীবন ও জগতের মহান সত্যকে অন্বেষণ করেছেন। মানুষের প্রতি গভীর মমত্বে তিনি অঙ্কন করেছেন মানুষের কথামালা। বিশেষত তাঁর একের পর এক উপন্যাসে তিনি গ্রামবাংলার প্রান্তিক সাধারণ মানুষ আর সমাজের কথা লিখে গেছেন। এই প্রবন্ধে্র জন্য নির্বাচিত দুই উপন্যাস- ‘পথের পাঁচালী’ ও ‘ইছামতী’তে বিভূতিভূষণ গ্রামবাংলার সাধারণ মানুষ, সমাজ, তাঁদের জীবনচর্যার ছবি এঁকেছেন অত্যন্ত সুচারুভাবে ও প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে। নিসর্গপ্রকৃতি চেতনার সমান্তরালে তিনি সাধারণ মানুষেরও কথাকার। ‘পথের পাঁচালী’ ও ‘ইছামতী’ -– এই দুই উপন্যাসের নিবিড় পাঠ আর বিশ্লেষণের মধ্য দিয়ে তৎকালীন বাংলার গ্রামীণ সমাজ আর জনজীবনের চিত্র অন্বেষণের প্রয়াস থাকবে এই প্রবন্ধে।        

Author Biographies

  • রুহুল আমিন মণ্ডল

    গবেষক, বাংলা বিভাগ, সিকম স্কিলস ইউনিভার্সিটি, বোলপুর

  • অধ্যাপক ড.সমরেশ মজুমদার

    তত্ত্বাবধায়ক, বাংলা বিভাগ, সিকম স্কিলস ইউনিভার্সিটি, বোলপুর

Downloads

Published

17-07-2025

How to Cite

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ ও ‘ইছামতী’ : বাংলার গ্রামীণ জনজীবনের অসামান্য কথাচিত্র. (2025). Siddhanta’s International Journal of Advanced Research in Arts & Humanities, 196-208. https://sijarah.com/index.php/sijarah/article/view/143

Similar Articles

1-10 of 22

You may also start an advanced similarity search for this article.