শাব্দাপরোক্ষবাদ

Authors

  • শিল্পী লায়েক Author

Keywords:

শাব্দাপরোক্ষবাদ

Abstract

অনর্থনিবৃত্তি এবং আনন্দপ্রাপ্তি জীবের মুখ্য প্রয়োজন, আর এই প্রয়োজন জ্ঞানৈকসাধ্য। ‘জ্ঞানাৎ মুক্তি’ – এটিই সকল অদ্বৈতাচার্যের অভিন্ন সিদ্ধান্ত। সেই জ্ঞান, জীব-ব্রহ্মের একত্বজ্ঞান। যেহেতু ‘তমেব বিদিত্বাঽতিমৃত্যুমেতি’,[1] ‘বেদান্তবিজ্ঞানসুনিশ্চিতার্থাঃ’[2] – ইত্যাদি শ্রুতি একমাত্র জ্ঞানকেই অজ্ঞাননিবৃত্তির উপায় বলেছে। জীবের সকল দুঃখের কারণ সংসার একটি ভ্রম এবং তার মূলে আছে অজ্ঞান। ঐ অজ্ঞান অধিষ্ঠানভূত ব্রহ্মের জ্ঞান দ্বারাই নিবৃত্ত হওয়া সম্ভব। কারণ লোকে যে রজ্জুতে সর্পের বা শুক্তিতে রজতের ভ্রম হয় তা অধিষ্ঠান রজ্জু-শুক্তিকাদির সাক্ষাৎকারাত্মক জ্ঞান দ্বারাই এর নিবৃত্তি হতে দেখা যায়। অজ্ঞাননিবৃত্তিতে কর্মের কোন উপযোগ নেই, এটি কর্মকে করে না এবং কর্মের বিলম্বপ্রযুক্ত অজ্ঞানের নিবৃত্তিতে বিলম্বও হয় না। সুতরাং মোক্ষ শ্রুতিমতে একমাত্র জ্ঞানসাধ্য।

 

[1] শ্বেতা.উ - ৩/৮।

[2] মু.উ - ৩/২/৬।

Author Biography

  • শিল্পী লায়েক

    গবেষক, সংস্কৃত বিভাগ, সিকম স্কিলস বিশ্ববিদ্যালয়

    তত্ত্বাবধায়ক – ডঃ বিপদভঞ্জন পাল

Downloads

Published

03-11-2024

How to Cite

শাব্দাপরোক্ষবাদ. (2024). Siddhanta’s International Journal of Advanced Research in Arts & Humanities, 45-59. https://sijarah.com/index.php/sijarah/article/view/53

Similar Articles

11-20 of 22

You may also start an advanced similarity search for this article.