মানসিক-চাপ নিয়ন্ত্রণে ও সমাজসংস্কারে পতঞ্জলি যোগসূত্রের অষ্টাঙ্গযোগের মহত্ত্ব

Authors

  • Dr. Darin Sarkar Author

Keywords:

মানসিক-চাপ নিয়ন্ত্রণে, সমাজসংস্কারে , পতঞ্জলি , যোগসূত্রের , অষ্টাঙ্গযোগের , মহত্ত্ব

Abstract

একবিংশ শতাব্দীর এই গতিশীল যুগে মানুষ বাহ্যিক ও বৈষয়িক উন্নতির চরম শিখরে আরোহণ করলেও, তার অভ্যন্তরীণ শান্তি ও মানসিক ভারসাম্য ক্রমান্বয়ে বিনষ্ট হচ্ছে। বিশ্বজুড়ে প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা এবং যান্ত্রিক জীবনযাত্রার ফলে জন্ম নিচ্ছে তীব্র মানসিক চাপ (Stress), উদ্বেগ (Anxiety) এবং অবসাদ (Depression)। এর সমান্তরালে সমাজে দেখা দিচ্ছে নৈতিক অবক্ষয়, পারস্পরিক কলহ, হিংসা এবং অসহিষ্ণুতা। ব্যক্তিজীবনের এই মানসিক বিপর্যয় এবং সমষ্টিগত জীবনের সামাজিক বিশৃঙ্খলা দূর করতে প্রাচীন ভারতীয় দর্শনের উপযোগিতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত।

খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে চতুর্থ শতকের মধ্যবর্তী সময়ে মহর্ষি পতঞ্জলি মানবমনকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করার জন্য এবং পরম মোক্ষ বা কৈবল্য লাভের উদ্দেশ্যে সংকলন করেন তাঁর কালজয়ী গ্রন্থ ‘পতঞ্জলি যোগসূত্র’। এই গ্রন্থে তিনি যোগকে সংজ্ঞায়িত করেছেন এভাবেঃ যোগশ্চিত্তবৃত্তিনিরোধঃ॥ (যোগসূত্র - ১.২) অর্থাত্ চিত্তের (মনের) অনিয়ন্ত্রিত বৃত্তিসমূহের বা তরঙ্গরাজির সম্পূর্ণ নিবৃত্তিই হলো যোগ।

মনকে শান্ত করার এবং মানুষের অভ্যন্তরীণ ও বাহ্যিক জীবনের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখার জন্য তিনি যে আটটি ধারাবাহিক বৈজ্ঞানিক সোপানের নির্দেশ দিয়েছেন, তাকেই বলা হয় অষ্টাঙ্গযোগ। এই অষ্টাঙ্গযোগ কেবল আধ্যাত্মিক সাধনার পথ নয়, বরং এটি সমসাময়িক বিশ্বের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার এবং একটি সুস্থ, অহিংস সমাজ গঠনে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।

Author Biography

  • Dr. Darin Sarkar

    Assistant Professor & H.O.D., Department of Sanskrit, Dr. Meghnad Saha College, Itahar, Uttar Dinajpur, W.B.-733128

Downloads

Published

27-06-2026

Issue

Section

Articles

How to Cite

মানসিক-চাপ নিয়ন্ত্রণে ও সমাজসংস্কারে পতঞ্জলি যোগসূত্রের অষ্টাঙ্গযোগের মহত্ত্ব. (2026). Siddhanta’s International Journal of Advanced Research in Arts & Humanities, 133-141. https://sijarah.com/index.php/sijarah/article/view/300

Similar Articles

1-10 of 24

You may also start an advanced similarity search for this article.